Terms & Conditions
Underclothes Mart-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে অর্ডার করার মাধ্যমে আপনি নিচের Terms & Conditions মেনে চলতে সম্মত হচ্ছেন। অর্ডার করার আগে অনুগ্রহ করে শর্তগুলো ভালোভাবে পড়ে নিন।
- এই ওয়েবসাইটের সকল কনটেন্ট Underclothes Mart-এর ব্যবসায়িক ব্যবহারের জন্য সংরক্ষিত।
- ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের ছবি, রঙ বা ডিজাইন ডিভাইস/স্ক্রিনভেদে সামান্য ভিন্ন দেখাতে পারে।
- প্রতিটি পণ্যের মূল্য, সাইজ, কালার ও অন্যান্য তথ্য যথাসম্ভব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়।
- স্টক, মূল্য বা পণ্যের তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে।
- কোনো পণ্যের মূল্য বা তথ্য ভুলভাবে প্রদর্শিত হলে Underclothes Mart প্রয়োজন অনুযায়ী অর্ডার সংশোধন বা বাতিল করার অধিকার রাখে।
- ওয়েবসাইটে অর্ডার করলেই তা স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্তভাবে কনফার্ম হয়েছে বলে গণ্য হবে না। প্রয়োজন হলে অর্ডার কনফার্ম করার আগে আমাদের পক্ষ থেকে ফোন বা মেসেজের মাধ্যমে তথ্য যাচাই করা হতে পারে।
- অর্ডারের সময় গ্রাহককে সঠিক নাম, ফোন নম্বর, ঠিকানা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য প্রদান করতে হবে।
- ভুল, অসম্পূর্ণ বা ভুয়া তথ্যের কারণে অর্ডার ডেলিভারি সম্ভব না হলে এর দায় গ্রাহকের ওপর বর্তাবে।
- পণ্য কুরিয়ারে হস্তান্তর করার পর অর্ডার ক্যান্সেল করতে হলে, ডেলিভারি চার্জ প্রদান করে অর্ডার ক্যান্সেল করতে হবে।
- ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য অনুযায়ী পেমেন্ট করতে হবে।
- বিশেষ পরিস্থিতিতে অর্ডার কনফার্ম করার আগে আংশিক বা সম্পূর্ণ ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হতে পারে।
- ডেলিভারির সময় ও চার্জ এলাকা, কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য পরিস্থিতির ওপর নির্ভর করতে পারে।
- কুরিয়ার কর্তৃপক্ষের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য Underclothes Mart সর্বদা দায়ী থাকবে না।
- কাষ্টমারকে অর্ডার করার সময় সঠিক ও সম্পূর্ণ ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে।
- ব্যক্তিগত ব্যবহার ও স্বাস্থ্যবিধির বিষয় বিবেচনায় কিছু পণ্য Return বা Exchange-এর আওতাভুক্ত নাও হতে পারে।
- ভুল পণ্য বা ত্রুটিপূর্ণ পণ্য সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের জানাতে হবে।
- ভুঁয়া, প্রতারণামূলক বা বারবার অর্ডার করে ডেলিভারি গ্রহণ না করার মতো কার্যক্রম শনাক্ত হলে ব্লাকলিষ্ট করা হতে পারে অথবা অগ্রিম ডেলিভারি চার্জ নেয়া হবে।
- Underclothes Mart প্রয়োজন অনুযায়ী এই Terms & Conditions পরিবর্তন, সংযোজন বা সংশোধন করতে পারে। পরিবর্তিত শর্তগুলো ওয়েবসাইটে প্রকাশ করার পর তা কার্যকর হবে।